২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২৯
অনলাইন ডেস্ক
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন মারা গেছেন। এসময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১২৯ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
