২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০

অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে একজন এবং ঢাকা সিটির বাইরে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট এক হাজার ৬৭৮ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ১৯০ জনের মধ্যে ঢাকাতে ৫৭ জন এবং ঢাকার বাইরে ১৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৮১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে ১৮৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট তিন লাখ ১৮ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েচেন। এর মধ্যে ঢাকাতে এক লাখ নয় হাজার ৩৯৭ জন ও ঢাকার বাইরে দুই লাখ ৯ হাজার ৪০৬ জন।

এ পর্যন্ত মোট তিন লাখ ১৫ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ সাত হাজার ৯১৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল দুই লাখ সাত হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট এক হাজার ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫১২ জন এবং ঢাকার বাইরে ৭১০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights