২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮২৯

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮২৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরের ২৬ দিনেই মারা গেছেন ৫৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩৫২ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ১৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২৪ জন ও রংপুর বিভাগে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৯৩১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ হাজার ৩৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৪ হাজার ৫৪৩ জন আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights