২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে দুজন গ্রেফতার
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশান এলাকা থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আল-আমিন ও মো. সোহান হোসাইন।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য দেন।
তিনি বলেন, রবিবার বিকালে গুলশান-১ এলাকার একটি বাসার সামনে থেকে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
