৩ লাখ ১৮ হাজার ১১৬ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান চসিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের ৪১টি ওয়ার্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২৮৫ জন শিশু। তবে চসিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা প্রদান করে। ক্যাম্পেইনে চসিক ৩ লাখ ১৮ হাজার ১১৬ জন শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করে। যা মূল লক্ষ্যমাত্রার ১০৬ শতাংশ। ক্যাম্পেইন শেষ হলেও বাদ পড়া শিশুদের হাম রুবেলা টিকা দেওয়া হবে।

জানা যায়, চসিক গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত এক মাসে নগরের ৪১টি ওয়ার্ডে হাম রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে চসিক স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার ইনচার্জ, জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, চসিক দাতব্য চিকিৎসালয়/নগর স্বাস্থ্য কেন্দ্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও ইপিআই টেকনিশিয়ানবৃন্দের অংশগ্রহণে সম্পন্ন হয়।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা সফলভাবে হাম রুবেলার টিকা ক্যাম্পেইন সম্পন্ন করতে পেরেছি। তবে ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা যাবে। একই সঙ্গে যথারীতি রুটিন ইপিআই টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights