‘৩১ দফার বাস্তবায়নে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধশালী দেশ’

কিশোরগঞ্জ প্রতিনিধি

‘রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে’

আজ শনিবার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বাসস্ট্যান্ডে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান কাকন।

সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন আমরা তা বাস্তবায়নে কাজ করবো। তবে এই পথচলা এতো সহজ নয়। আমাদের আরও দীর্ঘ পথ চলতে হবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।’

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য শিহাব উদ্দিন আহমেদ ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা এনামুল কবির জুলহাসসহ কটিয়াদী উপজেলা ও কটিয়াদী পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights