৫ ঘণ্টা পর চালু মেট্রোরেল চলাচল

অনলাইন ডেস্ক
কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ঢাকার মেট্রোরেলের চলাচল পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৮টা ১৫ মিনিটে উত্তরা উত্তর থেকে চলাচল শুরু করেছে।

এর আগে, বেঁধে দেওয়া সময়ে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না করায় পূর্বঘোষণা মতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার বেলা ৩টা থেকে উত্তরার দিয়াবাড়িতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। পরে ক্ষুব্ধ আন্দোলনকারীরা তাকে কক্ষেই অবরুদ্ধ করে রাখেন। অনেক কর্মকর্তা–কর্মচারী এমডির কক্ষের সামনে অবস্থান নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights