৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
স্বতন্ত্র পরিদফতর গঠনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ দিনাজপুরে জেলা শাখা।

বুধবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র পরিদফতর গঠন; ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগের ব্যবস্থার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু; গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা; ঢাকা আইএইচটিকে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে অন্যান্য আইএইচটিগুলোর জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন; মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান; ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন; সব অনুষদের বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করা।

মানববন্ধনের বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট মো. জহুরুল ইসলাম, মো. মমিনুল হক, মো. মোস্তাফিজুর রহমান, গোপেশ সরকার, মো. ইউনুস আলী, মো. তসলিম উদ্দিন, মো. তানভীর চৌধুরী, মো. আতিকুর রহমান, কমলেন্দু দাস, মো. মোসাক্করুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights