‘৭১ এর পরাজিত শক্তি এখনও তৎপর, তাদের প্রতিহত করতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ৭১এর পরাজিত শক্তিরা এখনও তৎপর। তারা বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে নতুন প্রজন্মকে বাঙালির চেতনা শেখাতে হবে। বাঙালিয়ানাকে জাগ্রত রেখেই আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সচিব মোরার্জি দেশাই বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মমিনুল করিম, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকীজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ডিডি এলজি মোঃ মোখলেছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ।
এর আগে পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে দিনাজপুর একাডেমী চত্বরে জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব পরিষদের আয়োজনে প্রভাতী অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights