৮৬ ক্ষেপণাস্ত্র ও ১৪৮ ড্রোন প্রতিহতের দাবি বাহরাইনের

অনলাইন ডেস্ক
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে ইরানও। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। পাল্টা হামলার শিকার হয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাও।

এদিকে, এই যুদ্ধ শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড শনিবার এক বিবৃতিতে জানায়, বিশ্বাসভঙ্গকারীদের আক্রমণ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। সূত্র: আল–জাজিরা, নিউজ অব বাহরাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights