৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত

অনলাইন ডেস্ক
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। ফল প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষাঙ্গনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং সর্বোচ্চ নম্বর অর্জন করেন।

রবিবার বিকেল পৌনে ৫টার দিকে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

জানা গেছে, জাহাঙ্গীর আলম শান্তর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তিনি নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন। পরে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ ৫ পান।

শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights