অবরোধের মধ্যেই হরমুজ প্রণালীতে দুই জাহাজ জব্দ করলো আইআরজিসি

অনলাইন ডেস্ক
মার্কিন অবরোধের মধ্যেই সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে দু’টি জাহাজ জব্দ করেছে ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনী। জব্দ দুই জাহাজকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে জব্দকৃত জাহাজ দু’টি ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোডস’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজ দু’টিকে ‘প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল করা এবং নেভিগেশন সিস্টেম বা নৌ-চলাচল ব্যবস্থায় কারচুপি করার’ দায়ে জব্দ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের এই কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল।

সূত্র : মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights