অবরোধের সমর্থনে ১৩ জনের বিক্ষোভ মিছিল চবি ছাত্রদলের

চবি প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটের রাস্তায় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের এতে নেতৃত্ব দেন। এসময় ১৩ জন নেতা-কর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১ দফা দাবি আদায়ে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights