অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন থাই অভিনেত্রী

অনলাইন ডেস্ক

জনপ্রিয় থাই অভিনেত্রী ইয়োগার্ট নাতাশা স্বামীর সঙ্গে এক যুগের সম্পর্কে ইতি টেনেছেন। বিচ্ছেদ ঘোষণার মাসখানেক পর মুখ খুলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

ডিজে পিয়েওয়াত কমেপেচের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েনের গুঞ্জনের মধ্যে মার্চের প্রথম সপ্তাহে ইয়োগার্ট নাতাশা জানান, তাঁদের বিচ্ছেদ ঘটেছে। তবে এত দিন ধরে বিচ্ছেদ নিয়ে খুব একটা কথা বলেননি। মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেত্রী নাতাশা।

অবশেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাঝে মাঝে মন খারাপ হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। দিন দিন মানসিক অবস্থার উন্নতি ঘটছে।’ বিচ্ছেদ নিয়ে কোনো খেদ আছে কি না—এমন প্রশ্নের জবাবে এই তারকা বলেন, ‘আমার কোনো খেদ নেই। আমাদের সিদ্ধান্তের বিষয়ে দু’জনই সন্তুষ্ট।’
নাতাশার জন্ম ও বেড়ে ওঠা থাইল্যান্ডের ব্যাংককে। পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights