অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অনলাইন ডেস্ক

বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের কথা বিবেচনা করে অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত জানায় ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ পরই পুরো আকাশসীমা বন্ধের তথ্য দিলো দেশটি।

দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ (১৬ মার্চ দিবাগত রাত ১২টার পরবর্তী সময় পর্যন্ত) মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights