অহংকার চিরদিন টিকে থাকে না : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার অহংকারের মধ্যে রয়েছে। অহংকার চিরদিন টিকে থাকে না। তাই বলবো বেশি বাড়াবাড়ি করবেন না।

বুধবার বিকালে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকারের পদত্যাগের দাবিতে অনেক সমাবেশে করেছি। সমাবেশের আগে নেতা-কর্মীদের আটক করা হয়। তাতে সমাবেশ বন্ধ করতে পারেনি। সরকারের এই ধরনের কাজে কোনো লাভ নেই।
দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

জনসমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনা করছেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights