আইপিএলের আগেই ভারতে নতুন ক্রিকেট লিগ

অনলাইন ডেস্ক

২০২৪ সালে মার্চের শেষে আইপিএল শুরু হওয়ার আগেই নতুন একটি ক্রিকেট লিগ চালু হতে যাচ্ছে ভারতে। ২ থেকে ৯ মার্চ এই লিগ চলবে। মোট ছয়টি দল অংশ নেবে। এই লিগটি ক্রিকেটের হলেও খেলা হবে টেনিস বলে। টি১০ ফরম্যাটে ম্যাচ হবে। অর্থাৎ প্রতি দল ব্যাট করার জন্য ১০ ওভার পাবে। ইনডোর স্টেডিয়ামে খেলাগুলো হবে।

নতুন এই লিগের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)। আইপিএলের মতো এটিও ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রতি দলে একজন ‘খ্যাতনামা মালিক’ থাকবেন। মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং শ্রীনগরের দল থাকবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার রাখা হবে। সাপোর্ট স্টাফ থাকতে পারেন ৬ জন।

কিন্তু সব মিলিয়ে তাদের বেতন ১০ লাখ টাকার বেশি হবে না। দলের এক মেন্টরও থাকতে পারেন। তার বেতন ১৫ লক্ষ টাকার বেশি হবে না। প্রতিটি দলের হাতে ক্রিকেটারদের কেনার জন্য ১ কোটি টাকা করে থাকবে। একজন ক্রিকেটারের সর্বনিম্ন মূল্য ৩ লাখ টাকা। কোনো ঊর্ধ্বসীমা নেই। ২৪ ফেব্রুয়ারি নিলাম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights