আইসিসির মাসসেরা খেলোয়াড় আমিরাতের ওয়াসিম

পুরুষদের ক্রিকেটে মে মাসের আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম। আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ এক বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।

এর আগেও ২০২৪ সালে একবার আইসিসির মাসসেরা হয়েছিলেন ওয়াসিম। আইসিসির সহযোগী সদস্য দলগুলোর প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার মাসসেরার কীর্তি গড়লেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে শারজায় গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। সেই সিরিজে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

পুরস্কার পেয়ে মোহাম্মদ ওয়াসিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলতে পারাটা আমার জন্য বিশেষ কিছু ছিল। এই পুরস্কার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমি দ্বিতীয়বার মাসসেরা হলাম। আইসিসিকে ধন্যবাদ, আমাকে ভোট দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights