আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বৃহস্পতিবার মধ্যরাতে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নগরীর চকবাজার গুলজার মোড় বিক্ষোভ সমাবেশ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বতী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু তারা এখনও সেটা করতে পারেনি। তাই দাবি আদায়ে আবারও আমাদের রাস্তায় নামতে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ কর্মসূচিতে যোগ দেন ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights