আওয়ামী লীগকে বিজয়ী করে উন্নয়নকে এগিয়ে নিতে হবে: কৃষকলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেছেন, ”দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনা ও নৌকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দিতে মাঠে থাকবে সকল পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীরা”। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেক ধাপ এগিয়ে নিতে হবে।

সোমবার দুপুরে নগরীর টাউন হল অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

সমীর চন্দ্র বলেন, কৃষিকে লাভজনক করতে ও কৃষিকাজ করে কৃষকেরা উন্নত জীবন নিশ্চিত করতে এই সরকার সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে অব্যাহতভাবে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। এতো পরিমাণ ভর্তুকি সারা বিশ্বেই বিরল।
প্রতিনিধি সভায় কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ প্রতিহত করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের আজকের এই প্রতিনিধি সভা। এরপর উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কৃষক লীগের এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় ও জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights