আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না : ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক রংপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না। এবার ভোটের অধিকার দিতে না পারলে এ দেশের মানুষের যার যা আছে তাই নিয়ে এই সরকারের বিরুদ্ধ ঝাপিয়ে পড়বে।

শুক্রবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির প্রবর্তন ও বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে এ সমাবেশ করা হয়।
ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না, কারণ তারা জনগণের ভোটে ভয় পায়। তিনি বলেন, আগামী ৩ নভেম্বর ঢাকার মহাসমাবেশ থেকে ভূমিকম্প হবে। তাতে শেখ হাসিনার মসনদ ভেঙে যাবে। বাকশাল করে মানুষের অধিকার লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights