আখাউড়ায় ইয়াবাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক মাদক পাচারকারী হলো জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত দেঠৎ মোহাম্মদের ছেলে মো. আমিনুল ইসলাম প্রকাশ রয়েল(৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার সন্ধ্যায় মনিয়ন্দ এলাকার নোয়ামোড়া- গোপীনাথপুর সড়কের থেকে মোঃ আমিনুল ইসলামকে আটক করে। তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও ২টি মাদকের মামলাসহ ৩টি মামলা রয়েছে। তাকে গতকাল রবিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights