‘আগামী ১৫ বছরে দেশে ফ্লাইট চলাচল তিনগুণ বাড়বে’

অনলাইন ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘আশা করি, আগামী ১৫ বছরে বাংলাদেশে বিমান চলাচল প্রায় তিনগুণ বৃদ্ধি পাবে’।

আজ রবিবার সকালে ঢাকার প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল এভিয়েশন প্রধানদের (ডিজিসিএ) সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন সেক্টরে বাংলাদেশ একটি সম্ভাবনাময় নাম। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সম্ভাবনাকে সফলভাবে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি। গত ১০ বছরে দেশের বিমান চলাচলের বাজার যাত্রী ও পণ্যবাহী পরিবহনে প্রায় দ্বিগুণ হয়েছে।প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনায় দেশের এভিয়েশন সেক্টর আন্তর্জাতিক অর্থে বিকশিত ও অগ্রসর হচ্ছে। উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশের বিমান যোগাযোগের পরিধি বাড়ছে। সারাদেশে বিমান পরিকাঠামোর সময়োপযোগী সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে।
তিনি বলেন, প্রযুক্তিগত জনসাধারণের দক্ষতা উন্নতকরণ ও নিরাপদ এবং মসৃণ এয়ার নেভিগেশন নিশ্চিত করার অংশ হিসেবে ইতোমধ্যে দেশের সব বিমানবন্দরে যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের থার্ড টার্মিনাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং অন্যান্য উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights