আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টির হওয়ার কথাও সংস্থাটি জানায়।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়াও আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights