আনোয়ারা বেগমের ৩১তম মৃত্যুবার্ষিকী

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ারা বেগমের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১৩
নভেম্বর)। তিনি কেডিএইচ ল্যাবরেটরিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, আবাহনী ক্লাবের সাবেক সভাপতি
এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক সভাপতি ছিলেন।
এ উপলক্ষে সোমবার বাদ জোহর মরহুমার বড় মেয়ে সাবেক আইনজীবী সুলতানা দৌলার বারিধারা বাসভবনে
দোয়া, মিলাদ মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে
গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।
বড় মেয়ে সুলতানা দৌলা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের
কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights