আবারও নিয়ম ভেঙে পুলিশের রোষে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

আবারও নিয়ম ভেঙে পুলিশের রোষে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিল পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উদ্যানে ঘুরতে গিয়েও নিয়মভঙ্গ করতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনও ‘লেস’ (দড়ি) বাঁধা ছিল না। ফলে এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল সেটি। কিন্তু পার্কের নিয়ম হল সেখানে কেউ কুকুর নিয়ে গেলে সেটির গলায় লিস বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ঋষি সেই নিয়ম মানেননি।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে সেখানে এক নারীকে পার্কের নিয়মাবলী জানান এবং কুকুরটির গলায় তারপর লিস বাঁধা হয়।

অনেকের অনুমান, পুলিশ ঋষি সুনাকের স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। এই ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়ায় নেটব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি। এর আগেও গাড়িতে সিট বেল্ট না পড়ার কারণে ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল লাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights