আমরা দুর্নীতি করবো না, করতে দেব না : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখবো। সব সেক্টর দুর্নীতিমুক্ত রাখবো।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হবে। রাজনীতিমুক্ত মন্ত্রণালয় হবে। এই দুটি বিষয় থেকে মন্ত্রণালয়মুক্ত রাখবো। আমরা যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেব।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights