আরও দুই ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুজন রোগী ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে ২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ জন ও ঢাকার বাইরে ১১ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪১ জন ও ঢাকার বাইরে ৩৭৪ জন।

একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৬৮৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩২৩ জন ও ঢাকার বাইরে ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights