আরও ১৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন ডেঙ্গু রোগী। এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে নতুন বছরের প্রথম ১০ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৫২৮ জন। নতুন বছরে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১১ জন, ঢাকা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২২ সালে সারাদেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights