আহলে হাদীসের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত
আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামাত আজ বৃহস্পতিবার (১১ই এপ্রিল’২৪) সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শাইখ ডক্টর. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী উক্ত জামা’আতে ইমামতি করেন।
বংশাল বড় জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি ব্যবস্থাপনায় ঈদ জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে প্রায় দুইশত বছর ধরে এই মাঠটিতে নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক নামাজে এক ইমামের পিছে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সহিত শুদ্ধ ভাবে আদায় করে আসছেন বলে জানিয়েছেন বংশাল পঞ্চায়েত ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মুতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ আওলাদ হোসেন।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতরে আহলে হাদীস অনুসারীদের ঈদ জামাত ঢাকাসহ বিভিন্ন জেলার মসজিদ ও ঈদগাহ ময়দানে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।
