ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের পশ্চিমা মিত্রদের ক্ষেত্রে ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টি অনুমোদন করবে ওয়াশিংটন। যে সহায়তার আওতায় যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-১৬ যুদ্ধ বিমানও সরবরাহ করা হবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন তার জি সেভেন মিত্রদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এছাড়াও সুলিভান জানিয়েছেন, মার্কিন সেনারা ইউক্রেনের পাইলটদের এই বিমান চালানোর প্রশিক্ষণও দেবে।
অনেকদিন ধরেই রাশিয়াকে মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমানের দাবি জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সুলিভান বলেছেন, ‌‘গত কয়েক মাস ধরেই আমরা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিতে ফোকাস করছি।’ ‘আমরা প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্রও সরবরাহ করেছি।’

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, কবে বিমান সরবরাহ করা হবে। ইউক্রেনকে কতোটা বিমান দেওয়া হবে সে বিষয়ে মিত্রদের সাথে আলোচনা চলছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights