ইউক্রেন নতুন করে রুশ সেনাদের কাছে কোনো অবস্থান হারায়নি: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ইউক্রেন নতুন করে রাশিয়ার কাছে কোনো অবস্থান হারায়নি বরং অর্জন করেছে। এর অর্থ- রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের থেকে নতুন এলাকা দখলে নিতে পারেনি।

সোমবার রাতে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন মন্তব্য করেন।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ‘কিছু এলাকায় আমাদের যোদ্ধারা সামনে অগ্রসর হচ্ছে। কিছু এলাকায় তারা তাদের অবস্থান রক্ষা করছে, দখলদারদের তীব্র আক্রমণ প্রতিরোধ করছে।’
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাজ্য সরকার সোমবার খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, আগ্রাসী শক্তি রাশিয়া সকল ক্ষতির ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত, যুক্তরাজ্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights