ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহটি গুরুত্বপূর্ণ: ইইউ’র কালাস

অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস।

সোমবার তিনি এ কথা বলেন।

কায়া কালাস, ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সামনের সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কিয়েভের আলোচকদের সঙ্গে বৈঠকের পর মস্কো যাচ্ছেন।

কালাস ইইউ প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বলেন, এটি কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে। আমরা শুনেছি আমেরিকায় আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ হয়েছে। আমরা এখনও ফলাফল জানি না। তবে আজ আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। সূত্র: আল-আরাবিয়া, ইয়াহু নিউজ, টিআরটি ওয়ার্ল্ড, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights