ইউনূস সরকার ৩০ লাখ মানুষকে গরিব করেছে, দাবি আমজনতার তারেকের

অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিদায় নেন তারা। তাদের সময়ে ৩০ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছেন বলে দাবি করেছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি নতুন সরকারের খবর পরে, আগে পুরান সরকারের খবর দেওয়ার আহ্বান জানান।

তিনি দাবি করেন, ৩০ লাখ লোক নতুন করে গরিব হয়েছে। ড. ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর এই ৩০ লাখ লোক নতুন করে গরিব হয়েছে। এই ৩০ লাখ মানুষের গরিব হওয়ার টাকাটা কে খেয়ে ফেলল বলে প্রশ্ন রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights