ইজিবাইকের চাপায় ৭ বছরের শিশু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ইজিবাইকের চাপায় তমা নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় পালিয়ে গেছে ইজিবাইকের চালক।

সোমবার (১৬ অক্টোবর) ভোর ৫টায় ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তমা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হারিরাম ইউনিয়নের আমপুরা গ্রামের তছলিম মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই সজিব মাহমুদ জানান, তমা ঘুম থেকে উঠে বাসার সামনে গেইটের কাছে দাঁড়াতেই বেপরোয়া গতিতে আসা ইজিবাইক (ব্যাটারিচালিত অবৈধ বাহন) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন আশপাশের লোকজন তমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালককের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights