ইতালির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস স্পেনের
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ জয়ের পাশাপাশি আরও একটি ঐতিহাসিক রেকর্ড ভেঙে ফেলল স্পেন। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে এই কীর্তি গড়ে স্পেন।
আন্তর্জাতিক মঞ্চে এটি ছিল স্পেনের টানা ৩৮তম অপরাজিত থাকার কীর্তি। যার মাধ্যমে তারা ৩৭ ম্যাচ অজেয় থাকা ইতালিকে ছাড়িয়ে যায়।
এই জয়ে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্পেন। ফাইনালে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডও বজায় রাখল দলটি।
এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন।
