ইনজুরিতে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল, শেষ এবারের আইপিএল

অনলাইন ডেস্ক

ইনজুরির কারণে চলমান আইপিএল থেকে ছিটকে গেলেন পাঞ্জাব কিংসের অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আঙুলের চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে নামতে পারবেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে টস করতে গিয়ে এ কথা জানান পাঞ্জাব অধিনায়ক।

শ্রেয়াস আইয়ার বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। তার পরিবর্তে কোন ক্রিকেটারকে নেওয়া হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, আইপিএলের সর্বশেষ ড্রাফটে পাঞ্জাবে যোগ দেন ম্যাক্সওয়েল। তবে এবারের মৌসুমটিও তার ভালো কাটেনি। ৭ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৪৮। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights