ইবির আইআইইআরের পরিচালক হলেন অধ্যাপক ইকবাল

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন রিসার্চ (আইআইইআর)পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইন। তিনি আগামী ৩ বছর এ পদে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইআইইআরের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খানের সঙ্গে উপাচার্যের মৌখিক আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে পরিচালকের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইনকে পরিচালক হিসেবে নিয়োগ দান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights