ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যসহ ৫ দেশের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়েও যৌথভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বেন গভির ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী, আর স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
খবর অনুসারে, নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে থাকা এ দুই দখলদারের সম্পদ জব্দ করা হবে। এছাড়া তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন। এছাড়া পশ্চিমতীরে উগ্রপন্থি কিছু সেটেলারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোর দায়ে দখলদারদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয় যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যসহ ৫ দেশের নিষেধাজ্ঞা
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির
দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়েও যৌথভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বেন গভির ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী, আর স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
খবর অনুসারে, নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে থাকা এ দুই দখলদারের সম্পদ জব্দ করা হবে। এছাড়া তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন। এছাড়া পশ্চিমতীরে উগ্রপন্থি কিছু সেটেলারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোর দায়ে দখলদারদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয় যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, নেতানিয়াহু গাজার মানুষদের একটি কোণায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া তাদের যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন সেটি যেতে দিচ্ছেন না।
অপরদিকে দখলদারদের অর্থমন্ত্রী বাজায়েল স্মোট্রিচ সরাসরি উগ্রপন্থি হিসেবে মন্ত্যব্য করেছিলেন ব্রিটিশমন্ত্রী। এই দখলদার মন্ত্রী গাজার সবকিছু ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া গাজার মানুষকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেছিলেন তিনি।
পার্লামেন্টে স্মোট্রিচকে নিয়ে ব্রিটিশ মন্ত্রী বলেছিলেন, স্মোট্রিচ ইসরায়েলি বাহিনীর দ্বারা গাজাকে পরিস্কারের কথাও বলেছেন। গাজার যা এখনো বাকি আছে সেগুলো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথা বলেছেন। আমাদের বলতে হবে এটি উগ্রপন্থা। এটি বিপজ্জনক। এটি ভয়ঙ্কর। আর আমি এগুলোর কঠোর নিন্দা জানাই।ন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, নেতানিয়াহু গাজার মানুষদের একটি কোণায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া তাদের যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন সেটি যেতে দিচ্ছেন না।
অপরদিকে দখলদারদের অর্থমন্ত্রী বাজায়েল স্মোট্রিচ সরাসরি উগ্রপন্থি হিসেবে মন্ত্যব্য করেছিলেন ব্রিটিশমন্ত্রী। এই দখলদার মন্ত্রী গাজার সবকিছু ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া গাজার মানুষকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেছিলেন তিনি।
পার্লামেন্টে স্মোট্রিচকে নিয়ে ব্রিটিশ মন্ত্রী বলেছিলেন, স্মোট্রিচ ইসরায়েলি বাহিনীর দ্বারা গাজাকে পরিস্কারের কথাও বলেছেন। গাজার যা এখনো বাকি আছে সেগুলো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথা বলেছেন। আমাদের বলতে হবে এটি উগ্রপন্থা। এটি বিপজ্জনক। এটি ভয়ঙ্কর। আর আমি এগুলোর কঠোর নিন্দা জানাই।