ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ

অনলাইন ডেস্ক

রাজধানীবাসীদের মধ্যে অনেকে নানা কারণে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যেতে পারেননি। তাদের মধ্যে কেউ কেউ আজ শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন।

কমলাপুর স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ। সড়কের পাশাপাশি ভোর থেকেই রেলপথে যাত্রীর দেখা মেলে কমলাপুর স্টেশনে।

মূলত ঈদে যাত্রাপথের ভোগান্তি এড়াতেই ঈদের পরদিন গ্রামের বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা। আবার টানা ছুটির কারণে যাত্রার জন্য অনেকেই বেছে নিয়েছেন ঈদের পরদিনকে। ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটের ট্রেনগুলো কমলাপুর থেকে যাত্রা করে যথাসময়েই।
ঢাকায় ছাড়ার পথে যাত্রীর চাপ থাকলেই ঢাকামুখী মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights