উখিয়ায় টিউবওয়েল বসানোর সময় বের হওয়া আগুন ১৫ ঘণ্টায়ও নেভেনি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানী (বেওয়াচ) এলাকায় টিউবওয়েল স্থাপনের জন্য মাটিতে বোরিং করার সময় হঠাৎ গ্যাসের সঙ্গে বের হওয়া আগুন ১৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার ভোরে জ্বলে ওঠা এই আগুন রাত ৮টায়ও নেভানো সম্ভব হয়নি।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ছোট ইনানীতে আব্দুল্লাহ নামে এক ব্যক্তির বাড়িতে টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হয়েছিল। ওই বোরিংয়ের স্থান থেকে মঙ্গলবার সকালে হঠাৎ গ্যাসের সঙ্গে আগুন জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তা নেভানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, এটি প্রাকৃতিক গ্যাস পকেট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য ভূগর্ভস্থ গ্যাস বিশেষজ্ঞ ও ফায়ার সার্ভিসের বিশেষ দলগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালানো হবে।

তিনি আরও জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে এবং ইতিমধ্যে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল স্থানীয় উদ্ধারকারী বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights