উখিয়ায় দুই ভুয়া র‍্যাব আটক

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে ভুয়া র‍্যাব পরিচয় দিয়ে রোহিঙ্গা পথচারীর নিকট থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় দুই যুবককে আটক করা হয়েছে। আটকরা হলেন- খুলনা কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ এপিবিএন পুলিশকে খবর দেয়। পরে এপিবিএন আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করেন। আটকের সময় তাদের কাছ থেকে র‌্যাব লেখা ২ টি জ্যাকেট, ১টি ওয়াকি টকি সেট, ১ জোড়া হ্যান্ডকাফ, র‌্যাবের মিথ্যে পরিচয়পত্র, ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ, ছিনতাইকৃত ৩ টি মোবাইল ফোন পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন- ‘মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভূয়া র‍্যাব পরিচয় দানকারী দু’জন ব্যক্তিকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights