‘এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত নাম শেখ হাসিনা’

লক্ষ্মীপুর প্রতিনিধি
জামায়াতের ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। যিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের ইতিহাসে সেরা খুনি, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ। এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত অপমানিত নাম হচ্ছে শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আয়োজনে আটিয়াতলি আওয়াল মেম্বার বাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, শেখ হাসিনা আইন করে জাতির পিতা পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ বলেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সে আইন করে মূর্তি বানায় তার বাবার। টেকসই হয়েছে? বরং শেখ মুজিব নিজেও বাকশাল, ৭৪-এর দুর্ভিক্ষ সব ইতিহাস তৈরি করেছে। তা আমরা দেখিনি, নতুন প্রজন্ম দেখেনি৷ আবার তার মেয়ে এসে দেখিয়ে দিল বাকশাল এবং তার বাবার চরিত্র কেমন ছিল। সে তার থেকেও জঘন্য ছিল। আল্লাহ তাকে ইতিহাসের সবচেয়ে বিকৃত, ঘৃণিত ও অপমানিত করেছেন। তার যে রায় সেটিও বাংলার জমিনে কার্যকর হবে।

এ সময় লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব শরীফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights