একই রকেটে চাঁদে গেলো দুই চন্দ্রযান!

অনলাইন ডেস্ক

এবার একই রকেটে চাঁদের উদ্দেশে দুটি লুনার ল্যান্ডার বা চন্দ্রযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। দুই দেশের দুটি বেসরকারি প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস ও আইস্পেস এই চন্দ্রযান পাঠিয়েছে।

ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটে করে চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছে লুনার ল্যান্ডারগুলোকে।

লুনার ল্যান্ডারগুলোর নাম হচ্ছে ‘ব্লু গোস্ট’ ও ‘রেজিলিয়েন্স’। চাঁদে অনুসন্ধানের সুযোগ বাড়াতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

যুক্তরাষ্ট্রের ফায়ারফ্লাই অ্যারোস্পেসের তৈরি ব্লু গোস্ট চাঁদের উত্তর-পূর্ব দিকে মেরে ক্রিসিয়াম এলাকার আগ্নেয়গিরির ধুলা অনুসন্ধান করবে। ফলে চাঁদের কঠোর বিকিরণের মধ্যে কাজ করবে লুনার ল্যান্ডারটি।

জাপানের আইস্পেসের তৈরি রেজিলিয়েন্স লুনার ল্যান্ডারটি চাঁদের উত্তর দিকে থাকা মেরে ফ্রিগোরিস এলাকায় গবেষণা করবে। দুটি অভিযানের সঙ্গেই মহাকাশ গবেষণা সংস্থা নাসা পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে।

চাঁদের উদ্দেশে লুনার ল্যান্ডার পাঠানোর বিষয়ে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন কিম বলেন, ‘আমাদের অভিযান ভবিষ্যতের অন্য অনেক মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। একই রকেটে জাপানের টোকিওভিত্তিক আইস্পেসের তৈরি লুনার ল্যান্ডারও পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights