একসঙ্গে পাঁচ সঙ্গিনীকে সাধভক্ষণ করালেন তরুণ!

অনলাইন ডেস্ক

অনাগত নতুন সন্তানদের মঙ্গল কামনায় করা হয় সাধভক্ষণ অনুষ্ঠান হয়। স্বাভাবিক এই রেওয়াজে থাকেন পরিবার, পরিজন, বন্ধুবান্ধবরা। নানা রকম অনুষ্ঠানের আয়োজনও করেন অনেকে।

তবে একই সঙ্গে পাঁচ সন্তানের বাবা হওয়ার ঘটনাটা যেমন একটু আলাদা। তেমন সাধভক্ষণটাও একটু ব্যতিক্রমই হবে নিশ্চয়ই। একসঙ্গে পাঁচ সঙ্গিনীকে সাধভক্ষণ করালেন এক যুবক। অভিনব সেই ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি। ঘটনাটি নিউ ইয়র্কের।

একই সঙ্গে পাঁচ সন্তানের বাবা হতে চলেছেন। প্রায় একই সময়ে পাঁচ সঙ্গিনীই জন্ম দেবেন সন্তানদের। তাই পাঁচ জনের জন্যেই সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করলেন ২২ বছরের এক তরুণ।
ওই তরুণ জানিয়েছেন, তার পাঁচ সঙ্গিনী একই সঙ্গে থাকেন। একসঙ্গে ঘুরতে যান। নিজেদের মধ্যে কোনও বিবাদ নেই। পাঁচ সঙ্গিনীর মধ্যে একজন বলেন, ‘আমাদের পাঁচ জনের সম্পর্ক বোনের মতো। আমরা চাই, আমাদের সন্তানেরা সুন্দর একটি পরিবারে বড় হোক।’

যদিও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই নানা দিক থেকে ধেয়ে এসেছে কটাক্ষ। অনেকেই এই ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার অনেকেই বলেছেন, এমন পরিবারে বড় হলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights