একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

অনলাইন ডেস্ক
একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি করা হয়েছে।

আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে সই করেন বোর্ডের সচিব মো. আনিসুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর বিভাগের ২২৫ কর পরিদর্শককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন এখানে।

এর আগে গত ১৮ আগস্ট একযোগে ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এরপর ১৯ আগস্ট ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়। আর ২০ আগস্ট ৫৩ অতিরিক্ত সহকারী কর কমিশনারকে বদলি করা হয়। এ ছাড়া ২০ আগস্ট পৃথক প্রজ্ঞাপনে ৬৩ কর পরিদর্শককে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে পদায়ন দিয়ে বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights