একের পর এক হুমকি, ট্রাম্পের সমালোচনায় যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করলেন ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

তিনি বলেন, “একজন প্রেসিডেন্টের টুইট, যা বিশ্বকে শুধু হুমকি দেয় ও যুদ্ধ ঘোষণা করে। এই অবস্থা নিয়ে আমরা প্রতি রাতে ঘুমাতে যেতে ও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারি না।”

বার্সেলোনায় একটি প্রগতিশীল নেতাদের সম্মেলনে বক্তৃতার সময় প্রেসিডেন্ট লুলা এসব কথা বলেন।

এ সময় তিনি মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ব্যর্থতার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদের পথ পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights