“এটা করুণা নয়, তারেক রহমানের উপহার”: ডেমরায় শীতবস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপি প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় অসহায়, গরীব, দুঃখী মানুষের পাশে থাকে। শীতবস্ত্র পাওয়া আপনাদের অধিকার, এটা করুণা নয়। আমরা আপনাদের কাছে তারেক রহমানের দেওয়া উপহার নিয়ে এসেছি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ডের বামলৈ ইউনিট এর উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বামলৈ ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জুলহাস শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রজো চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপির নেতা মোঃ মনির হোসেন খান, ডেমরা থানা বিএনপির নেতা ফারুক আহমেদ সাধু, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নোমান বপরী, ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাবীবুর রহমান প্রধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, মুন্সিহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights