এনএমএসের শিক্ষক আবদুর রশিদ স্যারের কর্মদিবস শেষ হলো আজ

সৈয়দ আরাফাত হোসেন তাজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি: সেই ১৯৮৬ সালের ১ লা অক্টোবর থেকে ২০২৪ সালের ০৪ জুন পর্যন্ত প্রায় ৩৮ বছরের কর্মদিবস শেষ করেছেন আবদুর রশিদ স্যার। শিক্ষক হিসাবে তিনি সফলতার সাথে তার কর্ম দিবস শেষ করেছেন। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম, সুখ্যাতি ও ফলাফলে তার অবদান অপরিসীম।
সেই গোলপাতা থেকে আজকের বিল্ডিং অবধি বিদ্যালয় এর পরতে পরতে তার স্মৃতি জড়িয়ে আছে। এই স্মৃতি গুলো কখনোই মলিন হবে না। হাজারো শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার পিছনে এরকম আব্দুর রশিদ স্যারদের অবদান ভুলবার নয়। তাইতো শেষ কর্ম দিবসে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রশিদ স্যার। তিনি শিক্ষা জীবনে থাকাকালীন তার সহযোগীদের এবং সকল শিক্ষার্থীদের নিকট ক্ষমাপ্রার্থনা করেছেন বারবার। ব্যক্তিগত জীবনে সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তার বাকিটা জীবন ভালো কাটে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বাকিটা জীবন সুন্দর ও সুখময় করুক এই দোয়া করি । ভাল থাকবেন স্যার। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় আপনাকে মনে রাখবে, সকল শিক্ষার্থীরা আপনাকে মনে রাখবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights