এবারের বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

অনলাইন ডেস্ক

বিপিএলের এবারের আসরে আর মাঠে নামছেন না পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে দুবাই যান এই ৪১ বছর বয়সী ক্রিকেটার। সেখান থেকে সিলেট পর্বে বরিশালের ২৭ জানুয়ারির ম্যাচের আগে দলে যোগ দেওয়ার কথা ছিল তার।

কিন্তু ছুটি কাটাতে যাওয়া শোয়েব মালিক বিপিএলে আর ফিরছেন না। শোনা যাচ্ছে, তার বদলি হিসেবে বরিশালে যোগ দেবেন পাকিস্তানের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। ফরচুন বরিশাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গেল পরশু রাতেই দুবায়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শোয়েব মালিক। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করে জানান- তিনি আর বিপিএলে ফিরতে পারছেন না। মালিক এবারের বিপিএলে তিন ম্যাচ খেলে যথাক্রমে ১৭*, ৫ ও ৭ রান করেছেন। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights